প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ঈদুল ফিতরের ছুটি একদিন বাড়ানো হয়েছে। আগামী ২০ এপ্রিলও সরকারি ছুটি থাকবে। সোমবার (১০ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
১৯ এপ্রিল শবেকদরের ছুটি। আর নতুন সিদ্ধান্ত অনুযায়ী ঈদে ২০ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত টানা ছুটি থাকবে। এর ফলে সরকারি চাকরিজীবীরা টানা পাঁচদিনের ছুটি ভোগ করতে পারবেন।উল্লেখ্য, ঈদে সরকারি ছুটির দুদিনই চলে যাচ্ছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের মধ্যে। গত ২৪ মার্চ রমজান শুরু হয়। সেই হিসেবে এবার রমজান মাস ২৯ দিন ধরে ২২ এপ্রিল ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা তৈরি করেছে সরকার।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১০ এপ্রিল ২০২৩ /এমএম





