Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌  আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৭ এপ্রিল থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। এদিন সকাল থেকে শুরু হয়ে ১০ তারিখ পর্যন্ত সারাদিন টিকিট বিক্রি করবে বাস পরিবহন কোম্পানিগুলো।বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন বুধবার এ সিদ্ধান্ত নিয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক এবং শ্যামলী এন আর ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক এবং শুভঙ্কর ঘোষ রাকেশ।

এ ব্যাপারে কথা হয় দূরপাল্লার পরিবহন শ্যামলী এন.আর ট্রাভেলস ট্রাভেলসের জেনারেল ম্যানেজার শোভন কুমার কাজলের সঙ্গে। তিনি বলেন, কল্যাণপুর প্রধান কাউন্টার থেকে আগামী ৭ তারিখ থেকে শুরু করে ১০ তারিখ পর্যন্ত টিকিট বিক্রি চলবে। এই সময়ে আগামী ১৬ তারিখ থেকে ২১ তারিখের ইদ যাত্রার টিকিট পর্যন্ত দেওয়া হবে। স্বশরীরে টিকিট বিক্রির পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি কমাতে অনলাইনেও টিকিট বিক্রির কার্যক্রম চলবে বলেও জানান তিনি।

টিকিট কালোবাজারি রোধের ব্যাপারে কাজল বলেন, যাত্রীদের সবসময় ভোগান্তি কমিয়ে ভালো সেবা দেওয়াই আমাদের প্রথম উদ্দেশ্য। সরকার নির্ধারিত ভাড়াতে টিকিট বিক্রি হবে। যদি কারো বিরুদ্ধে টিকিট কালোবাজারি বা স্টক রেখে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ আমরা পাই তাহলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেব।

যাত্রীরা যাতে বাসের অগ্রিম টিকিট সুশৃঙ্খলভাবে কাউন্টার থেকে কিনতে পারেন, সেজন্য বাস মালিকদের পক্ষ থেকে মনিটরিং টিম কাজ করবে জানিয়ে তিনি বলেন, বাসের কোনো টিকিট কালোবাজারি হবে না। কারণ বাস মালিকদের মনিটরিং টিমের সঙ্গে পুলিশ প্রশাসনও কাজ করবে। এছাড়া প্রশাসনের গোয়েন্দা নজরদারির মাধ্যমেও টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি রোধ করা হবে।’

চাঁদ দেখা সাপেক্ষে ২২ এপ্রিল শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে হবে। ঈদের সরকারি ছুটি শুরু হবে ২১ এপ্রিল শুক্রবার থেকে। আগামী ১৯ এপ্রিল বুধবার শবে করদের সরকারি ছুটি। সেই হিসেবে ১৯ থেকে ২১ এপ্রিলের বাসের টিকিটের চাহিদা থাকবে সবচেয়ে বেশি।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৫ এপ্রিল ২০২৩ /এমএম


Array