Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ আসন্ন রমজান মাসে ব্যাংক লেনদেনের সময় নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রমজানের প্রথম দিন থেকে সরকারি-বেসরকারি ব্যাংকে সকাল সাড়ে ৯টা থেকে একটানা দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন চালু থাকবে জানিয়ে এক প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। তবে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অফিস চলবে বলে জানানো হয়েছে।বুধবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অব সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে এসব জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, রোজায় রবিবার থেকে বৃহস্পতিবার ব্যাংক লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে একটানা দুপুর আড়াইটা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি। তবে এ বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে।এদিকে রমজান মাস শেষ হওয়ার পরে অফিস সময়সূচি পূর্বাবস্থায় ফিরে আসবে। অর্থাৎ সাধারণ সময়ে ব্যাংকে লেনদেন হয় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। আর ব্যাংকের আনুষঙ্গিক কাজের জন্য অফিস সময় থাকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৫ মার্চ ২০২৩ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ