Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ বিশ্বকাপে কোনো হোটেলে থাকেননি লিওনেল মেসিরা। আর্জেন্টিনা দল ছিল কাতার বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে। সেখানকার যে ঘরে মেসি থাকতেন সেটিকে নিয়ে নতুন পরিকল্পনা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।সেই ঘরকে ছোট একটি জাদুঘরে পরিণত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক থেকে শুরু করে সেখানে আসা অতিথিরা সেই ঘর দেখতে পাবেন। মেসির স্মৃতি ধরে রাখার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কাতার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা হিতমি আল হিতমি বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ের যে ঘরে মেসি থাকতেন, সেই ঘরে কোনো অদলবদল করা হয়নি। সেখানে আর কেউ থাকতে পারবেন না। তবে সেই ঘরে প্রবেশের সুযোগ থাকবে দর্শনার্থীদের জন্য। মেসির ব্যবহার করা জিনিসপত্র সেই ঘরে রয়েছে। সেগুলো কাতারের জন্য মূল্যবান। তাই সেগুলো সংরক্ষণ করে রাখার ব্যবস্থা করা হয়েছে। এই দেশেই যে মেসির মতো ফুটবলার বিশ্বকাপ জিতেছেন সেটাও আমাদের কাছে গর্বের।’কাতার বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৯ ডিসেম্বর ২০২২ /এমএম

 


Array