Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌  বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। ফলে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় সংস্থাটি।সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয় এবং এটি আজ (২৩ ডিসেম্বর, ২০২২) সকাল ৬ টায় একই এলাকায় (অক্ষাংশ ১০,০° উত্তর এবং দ্রাঘিমাংশ ৮৪.০° পূর্ব) অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। ফলে সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় ও দেশের উত্তরাঞ্চলে মাঝারী থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে।তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়, সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।এছাড়া পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়ার অবস্থা ৩ দিনের শেষের দিকে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৩ ডিসেম্বর ২০২২ /এমএম


Array