প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: গত ২৪ ঘণ্টায় দেশে ৮৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৫ হাজার ৭৪৫ জনে দাঁড়িয়েছে।এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যায়নি। এ নিয়ে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত মৃত্যু বেড়ে ২৯ হাজার ৪২৫ জনই রয়েছে।
শুক্রবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, দেশের ৮৮৩টি পরীক্ষাগারে ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৯৫টি নমুনা সংগ্রহ এবং ২ হাজার ৭০৬টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ২৫ শতাংশ।২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে থেকে সেরে উঠেছেন ৪৪১ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৮২ হাজার ১১৪ জন।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৪ নভেম্বর ২০২২ /এমএম
Array





