Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌  যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর নিয়ে বৃহস্পতিবার বিকাল ৪টায় সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে সফর নিয়ে কথা বলার পাশাপাশি সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেবেন প্রধানমন্ত্রী।বুধবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ১৮ দিনের রাষ্ট্রীয় সফর শেষে গত সোমবার রাতে দেশে ফেরেন। গত ১৫ সেপ্টেম্বর যান লন্ডনে। যেখানে তিনি রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া এবং রাজা চার্লস তৃতীয় কর্তৃক আয়োজিত অভ্যর্থনায় যোগ দেন।

১৯ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করেন প্রধানমন্ত্রী। মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তিনি ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৭তম অধিবেশনে ভাষণ দেন এবং বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৬ অক্টোবর ২০২২ /এমএম


Array