Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ ই-ক্যাব নির্বাচনে অনেকেই প্রার্থী হয়েছেন এবার তবে অভিজ্ঞতায় এগিয়ে আছেন দ্য চেঞ্জ মেকার্স প্যানেল থেকে অংশ নেয়া সাফকাত হায়দার। বাংলাদেশের আইটি ইন্ডাস্ট্রির পথিকৃৎ সাফকাত হায়দার আইবিএমের মত বিশ্ববিখ্যাত কোম্পানির ক্যারিয়ার ছেড়ে স্বপ্ন দেখেছিলেন আগামীর বাংলাদেশের, প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশের প্রথম আইটি কোম্পানি বাংলাদেশে প্রবেশ করেছিল প্রথম পার্সোনাল কম্পিউটার। তিনি বেসিস, বিসিএসের একজন ফাউন্ডার, কাজ করেছেন বাক্যের বোর্ডে।

পরিবর্তনে অঙ্গীকারে তিনি নিজেও এবার প্রার্থী হয়েছেন। দেখছেন ই-কমার্স খাতের আরো সমৃদ্ধ পরিবর্তন। ই-কমার্সকে আরো এগিয়ে নিতে যেতে এবং ই-ক্যাব নিয়ে আরো সূদূর প্রসারী তার চিন্তা-ভাবনাগুলো কাজে লাগাতে তিনি এবারে নির্বাচন করছেন।

সাফকাত হায়দার আন্তর্জাতিকভাবে সার্ক চেম্বার অফ কমার্স, কমনওয়েলথ এবং ওয়ার্ল্ড ইউনিয়ন অফ স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের বোর্ডে অবস্থান করছেন। এছাড়া তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন ন্যাশনাল ডেভেলপমেন্ট অথরিটির গভর্নিং বডির একজন গর্বিত সদস্য।

ই-ক্যাব নির্বাচন নিয়ে সাফকাত হায়দার বলেন, আগামীর ই-কমার্সে মানুষের নিবিড় বিশ্বাস ফিরিয়ে আনতে আমি আমার দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই। আগামীর ইতিবাচক ই-কমার্স ইন্ডাস্ট্রির স্বপ্ন দেখি আমি, স্বপ্ন দেখি সবাইকে নিয়ে ই-ক্যাবকে জাতীয় এবং আন্তর্জাতিক বিশ্বে সগৌরবে বলিয়ান একটি অ্যাসোসিয়েশন হিসেবে গড়ে তুলতে।

তিনি আরো বলেন, এবার ই-ক্যাব নির্বাচনে সদস্যরাই তাদের সংগঠনের নেতাদের নির্বাচন করবেন। পরিবর্তন তো আসতেই হবে। আর সেই পরিবর্তনে যদি দ্য চেঞ্জ মেকার্স সঙ্গী হতে পারে তাহলে সাধারণ সদস্যদেরই হয়তো সুবিধা হবে। কারণ দ্য চেঞ্জ মেকার্স শুরু ব্যস্ত থাকবে সংগঠনের সদস্যদের জন্য। সদস্যবান্ধব ই-ক্যাব করায় হবে আমাদের প্রধান কাজ।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৪ জুন  ২০২২ /এমএম


Array