প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: চীনে করোনাভাইরাসের সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় আপাতত স্থগিত করা হয়েছে এশিয়ান গেমসের আসন্ন আসর।।তবে বন্ধ হয়নি বাছাইপর্বের খেলা। এশিয়ান কাপের মূলপর্বে উঠার লক্ষ্যে বাছাইপর্বে নিজেদের উদ্বোধনী ম্যাচে ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারিয়ে শুভসূচনা পেয়েছে বাংলাদেশ।থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান গেমস হকির বাছাইপর্বে ‘বি’ গ্রুপে ঠাঁই পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিত্বকারীরা। এই গ্রুপে বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা ও সিঙ্গাপুর।
গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ হকি দল। এদিন প্রতিপক্ষকে পাত্তাই দেয়নি টাইগার হকি খেলোয়াড়রা।এই ম্যাচের প্রথম কোয়ার্টারেই লীড পেয়ে যায় বাংলাদেশ। দশম মিনিটে সারওয়ার হোসেন পেনাল্টি কর্নার থেকে এই টুর্নামেন্টে বাংলাদেশের গোলযাত্রা শুরু করেন।চাপ ধরে রেখে ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারের ৮ মিনিটে ফিল্ড গোল করে ব্যবধান দ্বিগুণ করেন মিমো। তাতেই ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় বাংলাদেশ দল। আর বিরতিতে যায় ২-০ ব্যবধানেই।
দুই গোলে পিছিয়ে থাকা ইন্দোনেশিয়া ম্যাচে ফিরতে একের পর এক আক্রমণ চালাতে থাকে। সেই সুবাদে ম্যাচের ৩৯তম মিনিটে আন্দ্রেয়ার গোল করলে ব্যবধান কমে। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি।পরের মিনিটেই গোল করে ব্যবধান ৩-১ করেন রাব্বী। আর শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
একই দিনের অন্য ম্যাচে মুখোমুখি হয় শ্রীলঙ্কা ও সিঙ্গাপুর। এই ম্যাচে সিঙ্গাপুরকে পাত্তাই দেয়নি লঙ্কানরা। ওমাকুলার হ্যাটট্রিকে ৫-২ ৫-২ গোলের বড় ব্যবধানে জয় পায় শ্রীলঙ্কা হকি দল। আগামী ১০ মে নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়া বাংলাদেশ ও শ্রীলঙ্কা পরস্পরের বিপক্ষে মাঠে নামবে।অন্যদিকে ‘এ’ গ্রুপের খেলায় নিজ নিজ ম্যচে জয় পেয়েছে স্বাগতিক থাইল্যান্ড ও উজবেকিস্তান। কাজাখস্তানকে ৩-০ গোল ব্যবধানে হারিয়েছে থাইল্যান্ড হকি দল। আর হংকংয়ের বিপক্ষে ৪-২ গোল ববধানে জয় পেয়েছে উজবেকিস্তান।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৭ মে ২০২২ /এমএম





