Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌  দেশের সিএনজি ফিলিং স্টেশনগুলো প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (১ মার্চ) থেকেই এই আদেশ কার্যকর হবে।বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ মার্চ থেকে সরকার সারা দেশে সব সিএনজি স্টেশনে প্রতিদিন বিদ্যুৎ উৎপাদনের পিক-আওয়ার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।সিদ্ধান্ত বাস্তবায়নে গ্যাস বিতরণ কোম্পানির ভিজিল্যান্স টিম নিয়মিত মনিটরিং করবে। সিদ্ধান্ত অমান্য করলে বাংলাদেশ গ্যাস আইন ২০১০ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০১ মার্চ  ২০২২ /এমএম


Array