প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ফ্রেঞ্চ লিগ ওয়ানের খেলায় দলের দুই তারকা ফুটবলার লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপ্পের ঝলকে ৩-০ গোলের সহজ জয়ই পেয়েছে পিএসজি। দলের হয়ে এমবাপ্পে দুটি এবং দানিলো পেরেইরা একটি গোল করেন। আর মেসি গোলের দেখঅ না পেলেও করেছেন দুটি অ্যাসিস্ট।
পার্ক দেস প্রিন্স অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই বল দখল এবং আক্রমণে এগিয়ে থাকলেও প্রথমার্ধে কোনো গোল করতে পারেনি স্বাগতিক পিএসজি। উল্টো ম্যাচের ১৬তম মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়ে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা।
এ সময় নিজেদের ডি-বক্সের বাইরে তিনি বলের নিয়ন্ত্রণ হারালে পেয়ে যান দেনিস বুয়াঙ্গা। ওয়ান-অন-ওয়ানে দোনারুমাকে ফাঁকি দেন গ্যাবনের এই ফরোয়ার্ড। প্রথমার্ধে গোল পরিশোধ করার বেশ কয়েকটি সুযোগ পায় পিএসজি। সেই সুবাদে ৪২তম মিনিটে গোল পরিশোধ করেন এমবাপ্পে। ডান দিক থেকে মেসির দারুণ পাস ডি-বক্সে পেয়ে প্রথম ছোঁয়ায় গোলরক্ষককে পরাস্ত করেন এমবাপ্পে।
দ্বিতীয়ার্ধের শুরুতে আরও একটি গোল পায় পিএসজি। ৪৭ মিনিটে ডি-বক্সে প্রতিপক্ষের দুইজনকে কাটিয়ে মেসি পাস দেন এমবাপেকে। ঠিক একইভাবে জালে বল পাঠান ফরাসি ফরোয়ার্ড।চার মিনিট পরই ফের সাঁত এতিয়েনের জালে বল। এবার গোলের জোগানদাতার ভূমিকায় এমবাপে। তার দারুণ ক্রসে দূরের পোষ্টে কাছ থেকে হেডে ব্যবধান বাড়ান পেরেইরা। বাকি সময়েও আধিপত্য ধরে রাখে পিএসজি। তবে পরে আর কোনো গোল হয়নি। ফলে ৩-১ গোল ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়েন পচেত্তিনোর শিষ্যরা।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৭ ফেব্রুয়ারি ২০২২ /এমএম





