Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌  চট্টগ্রামরে জহুর আমহদে চৌধুরী স্টেডিয়ামে প্রথম ম্যাচের মাধ্যমে আগামীকাল শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আসন্ন এই সিরিজে আফগানিস্তানকে হারাতে পারলেই ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে ইংল্যান্ডকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসবে রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা।

আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে এখন পর্যন্ত দ্বিতীয় স্থানে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। টাইগাররা এখন পর্যন্ত খেলেছে মোট ১২টি ম্যাচ খেলেছে তামিম ইকবাল বাহিনী। এর মধ্যে জিতেছে ৮টিতেই। ফলে তাদের সংগ্রহে রয়েছে ৮০ পয়েন্ট।

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুটি ম্যাচ জিতলে তাদের সংগ্রহের সঙ্গে যুক্ত হবে আরও ২০ পয়েন্ট। তখন তাদের মোট পয়েন্ট সংখ্য হবে ১০০। আবার সফরকারীদের হারাতে পারলে আরও ১০ পয়েন্ট বাড়বে।

এদিকে আফগানদের হোয়াইটওয়াশ করলে সুপার লিগের পয়েন্ট বাড়ার সঙ্গে সঙ্গে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের উন্নতি ঘটবে তামিমদের। তখন আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ছয় নম্বরে উঠে যাবে বাংলাদেশ। বর্তমানে ৯১ রেটিং নিয়ে সাত নম্বরে আছে তারা। তিন ম্যাচ জিতলে ৯৪ পয়েন্ট নিয়ে উঠে যাবে ছয়ে। ফলে সাতে নামবে ৯৩ রেটিং থাকা পাকিস্তান।

এদিকে ওয়ানডে সুপার লিগে বাংলাদেশের চেয়ে ১৫ পয়েন্ট এগিয়ে থাকা ইংল্যান্ড রয়েছে শীর্ষে। তাদের সংগ্রহ সর্বোচ্চ ৯৫ পয়েন্ট। তবে বাংলাদেশের চেয়ে তিনটি ম্যাচ বেশি খেলেছেন ইয়ন মরগানরা। ১৫ ম্যাচে ৯টিতে জয় এবং ৫টিতেই হেরেছে ইংলিশরা। আর বাংলাদেশের সমান ১২টি ম্যাচ খেলে ৭৯ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে ভারত।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২২ ফেব্রুয়ারি  ২০২২ /এমএম


Array