প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আবারও শতক হাতছাড়া হলো সিলেট সানরাইজার্সের ওপেনার কলিন ইনগ্রামের। আগে ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে করেছিলেন ৯০ রান। আর আজ(বুধবার) কুমিল্লা ভিক্টোরিয়ান্সে বিপক্ষে তার ব্যাট থেকে এসেছে ৮৯ রান। তবে এই প্রোটিয়া ব্যাটার শতকের দেখা না পেলেও তার দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে ১৭০ রানের চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে সিলেট।সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক টস জিতে ব্যাটিং করার আমন্ত্রণ জানান সিলেট সানরাইজার্সকে। টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকে শুভ সূচনা করেন দুই ওপেনার।
শুরুতে কলিন ইনগ্রাম এনামুল হক বিজয়কে সঙ্গে নিয়ে রীতিমত ঝড় তুলতে থাকেন। ওপেনিংয়ে খেলতে নেমে ১০৫ রানের জুটি গড়েন তারা। এনামুল ৪৬ রান করে সাজঘরে ফেরেন। আর কলিন ইনগ্রেম ৮৯ রানের ঝড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন। তার এ ম্যাচটি ৯চার ও ৩টি ছয়ে সাজানো।এরপর নামের প্রতি তেমন সুবিচার করতে পারেননি কোনো ব্যাটার। লেন্ডল সিমন্স ১৬ রানে, রবি বোপারা ১ রানে, আলাউদ্দিন বাবু ১০ রান করে আউট হয়। আর মোসাদ্দেক হোসেন ১ রান করে অপরাজিত থাকেন।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১০ ফেব্রুয়ারি ২০২২ /এমএম





