প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) অষ্টম আসরে দলের হয়ে আর খেলা হচ্ছে না সিলেট সানরাইজার্সের পেসার তাসকিন আহমেদের। ইনজুরিতে পড়ার কারণে বিপিএল শেষ এই তারকা ক্রিকেটারের। তাসকিনকে নিয়ে এক বিবৃতির মাধ্যমে এসব জানায় সিলেট ফাঞ্চাইজিটি।
বিপিএল শুরুর দিকে সিলেটের হয়ে তাসকিনকে নিয়মিত মাঠে দেখা গেলেও শেষ কয়েক ম্যাচে অনিয়মিত হয়ে যান তাসকিন। ব্যাক ইনজুরির কারণে বিপিএলের গত কয়েক ম্যাচ খেলতে পারেননি তিনি। ঢাকা পর্বের যে ম্যাচ হয়েছিল তাতেও দেখা যায়নি তাসকিনকে। আর সে ম্যাচগুলো না খেলার কারণ জানা গেল এখন। মূলত ব্যাক ইনজুরির কারণেই সে ম্যাচগুলোতে দেখা যায়নি তাসকিনকে।
পিঠে ব্যথার কারণে বিপিএলের বাকি অংশ থেকেও ছিটকে গেলেন পেসার তাসকিন আহমেদ। ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছের্নর বিপক্ষে সিলেট সানরাইজার্সের এ তারকা পেসার। টুর্নামেন্টে দলের শেষ দুই ম্যাচে খেলতে না পরা তাসকিন এ পর্যন্ত চার ম্যাচ খেলে পাঁচ উইকেট নিয়েছেন।
তাসকিন ছিটকে যাওয়ায় সিলেটকে খুঁজতে হয়েছে বিকল্প পেসার। ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার একেএস স্বাধীনকে তাসকিনের বদলি হিসেবে স্কোয়াডে ভিড়িয়েছে সিলেট সানরাইজার্স। আর সোমবার দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে অভিষেক হয়েছে স্বাধীনের।
উল্লেখ্য, বিপিএলের অষ্টম আসরে ভালো অবস্থানে নেই সিলেট সানরাইজার্স। এখন পর্যন্ত মোট ছয়টি ম্যাচ খেলে জিততে পেরেছে মাত্র একটিতে। আর একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। ফলে ছয় ম্যাচে মাত্র ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে তাসকিন আহমেদের সিলেট।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৮ ফেব্রুয়ারি ২০২২ /এমএম





