প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: করোনাভাইরাসের সংক্রমণে ঢাকা ও রাঙামাটিকে রেড জোন বা অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদফতর। এছাড়া মধ্যম পর্যায়ের (হলুদ জোন) ঝুঁকিতে রাখা হয়েছে রাজশাহী, নাটোর, রংপুর, লালমনিরহাট, যশোর এবং দিনাজপুর।বুধবার সকালে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
মধ্যম পর্যায়ের ঝুঁকিতে থাকা জেলাগুলোতে করোনা সংক্রমণের হার ৫ শতাংশ থেকে ৯ শতাংশে অবস্থান করছে। আর রেড জোনে থাকা ঢাকা ও রাঙামাটি জেলায় করোনা সংক্রমণের হার ১০ শতাংশ থেকে ১৯ শতাংশ।আর সংক্রমণের গ্রিন জোন বা ক্ষীণ ঝুঁকিতে আছে ৫৪ জেলা। অন্যদিকে পঞ্চগড় ও বান্দরবান জেলায় নমুনা পরীক্ষার হার খুবই কম হয়েছে বলে জানায় অধিদফতর।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১২ জানুয়ারি ২০২২ /এমএম
Array





