Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) এবারের বর্ষসেরা ফুটবলারের দৌড়ে আছেন লিওনেল মেসি, মোহামেদ সালাহ ও ফরোয়ার্ড রবার্ট লেওয়ানডোস্কি।২০২১ সালের ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডের জন্য শুক্রবার তিনজনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে পিএসজির আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসির সঙ্গে আছেন বায়ার্ন মিউনিখের পোলিশ ফরোয়ার্ড রবার্ট লেওয়ানডোস্কি ও লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ।প্রাথমিক তালিকা থেকে বাদ পড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে, নেইমার ও করিম বেনজেমার মতো তারকারা। গতবার ফিফার বর্ষসেরা হয়েছিলেন লেওয়ানডোস্কি।

২০২০ সালের ৮ অক্টোবর থেকে ২০২১ সালের ৭ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে পারফরম্যান্সের বিচারে ফিফার একটি বিশেষজ্ঞ প্যানেল গত ২২ নভেম্বর ১১ জনের মনোনয়ন তালিকা প্রকাশ করেছিল। শুক্রবার সেটাই তিনজনে নামিয়ে আনল ফিফা। আগামী ১৭ জানুয়ারি ঘোষণা করা হবে বিজয়ীর নাম।গত মৌসুমের দারুণ পারফরম্যান্সের জন্য গত ২৯ নভেম্বর লেওয়ানডোস্কিকে হারিয়ে রেকর্ড সপ্তম ব্যালন ডি’অর জেতেন মেসি। তার সামনে এবার সুযোগ ফিফার পুরস্কারটিও সাতবার উঁচিয়ে ধরার।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৭ জানুয়ারি  ২০২২ /এমএম


Array