প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ইংলিশ প্রিমিয়ার লিগের পিছু যেন ছাড়ছেই না করোনাভাইরাস। করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ার কারণে ম্যাচ স্থগিত হচ্ছে অহরহ। এবার করোনায় আক্রান্ত হয়েছেন অ্যাস্টন ভিলার কোচ স্টিভেন জেরার্ড। ক্লাব কর্তৃপক্ষ জেরাডের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ফলে আগামী দুই ম্যাচে ডাগ আউটে দেখা যাবে না তাকে।
অ্যাস্টন ভিলা ক্লাব তাদের টুইটারে এক টুইট বার্তায় লেখে, ‘করোনা পজিটিভ হয়েছেন ক্লাবের প্রধান কোচ স্টিভেন জেরার্ড। এ কারনে চেলসি ও লিডস ইউনাইটেডের বিপক্ষে ভিলার আগামী দুটি প্রিমিয়ার লিগের ম্যাচে তিনি থাকতে পারছেন না। ইতোমধ্যেই তাকে আইসোলেশনে পাঠানো হয়েছে।’
ঘরের মাঠে বার্নলির বিপক্ষে অ্যাস্টন ভিলার গত ১৮ ডিসেম্বরের ম্যাচটি শুরুর কিছুক্ষণ আগে করোনার হানায় স্থগিত হয়ে যায়। প্রিমিয়ার লিগে রোববার লিভারপুল বনাম লিডসের ম্যাচটি একই কারণে স্থগিত হয়ে গেছে। সে কারনেই আগামী ২৮ ডিসেম্বর এলান রোড সফরে ভিলার ম্যাচটি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।করোনার প্রকোপ মারাত্মক ভাবে বেড়ে যাওয়ায় ইংলিশ ফুটবলে শীর্ষ চারটি বিভাগের সর্বমোট ২৫টি বক্সিং ডে ম্যাচ স্থগিত করা হয়েছে।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৬ ডিসেম্বর ২০২১ /এমএম





