Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌  প্রথমবারের মতো ইউএস ওপেনে খেলতে এসেই শিরোপা জিতে ইতিহাস গড়েছিলেন উদীয়মান নারী টেনিস তারকা এমা রাদুকানু। সেই তারকা টেনিসার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সে কারণেই আবুধাবীর প্রদর্শনী টুর্নামেন্টে মুবাদালা ওয়ার্ল্ড টেনিস চ্যাম্পিয়নশিপ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

টেস্টে করোনা পজেটিভ আসার খবর পেয়ে তা নিজেই নিশ্চিত করেছেন রাদুকানু। আর এই খবর পাওয়ার পর অনেকটা অনিচ্ছা সত্ত্বেও তাকে আসন্ন টুর্নামেন্টটি থেকে নিজেকে সরিয়ে নিতে হয়েছে। তবে দ্রুতই সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এই বৃটিশ টেনিস সুন্দরী।

সোমবার এক বিবৃতিতে রাদুকানু বলেন, ‘আবু ধাবিতে সমর্থকদের সামনে খেলার জন্য আমি মুখিয়ে ছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমার করোনা পজেটিভ এসেছে। আর তাই নিজেকে এই টুর্নামেন্ট থেকে সরিয়ে নিতে হলো। এখন সকল নিয়ম মেনেই আমি নিজেকে আইসোলেশনে রেখেছি। আশা করি দ্রুত সেরে উঠব।’

রাদুকানু টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও পুরুষদের বিভাগে বেশ তারকা সম্বন্বিত ইভেন্টই হতে চলেছে। রাফায়েল নাদাল, ডমিনিক থিয়েম, ক্য়াস্পার রুড, ডেনিস শাপাভালোভারা নিজেদের ঝাঁলিয়ে নিতে কোর্টে নামবেন। এছাড়া দীর্ঘদিনের চোট সারিয়ে এই টুর্নামেন্টে কোর্টে ফিরবেন। মতো পরিচিত নামরাও পরের বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনের আগে এই টুর্নামেন্টে নিজেদের ঝালিয়ে নিতে কোর্টে নামবেন অ্যান্ডি মারে।

উল্লেখ্য, মাত্র ১৯ বছর বয়সে ইউএস গ্র্যান্ড স্লাম জেতেন এই বৃটিশ তরুণী। সেটিও টেনিস ইতিহাসে বাছাইপর্ব পেরিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে। ১৯৭৭ সালে উইম্বলডনে ভার্জিনিয়া ওয়েডের পর প্রথম বৃটিশ নারী হিসেবে জেতেন গ্র্যান্ডস্লাম শিরোপা।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৫ ডিসেম্বর  ২০২১ /এমএম


Array