প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের(আইপিএল) এবারের আসরের ফাইনাল ম্যাচ আজ। দুবাইয়ে অনুষ্ঠিতব্য এই ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ইয়ন মরগান। ফলে কিছুক্ষণের মধ্যে মাঠে নামবে সাকিবের দলটি।
আগের দিনের মতো ফাইনাল ম্যাচেও সাকিব আল হাসানের ওপর ভরসা রেখেছে দল। তিনি রয়েছেন একাদশে। আগের ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তনও আসেনি। অন্যদিকে চেন্নাই সুপার কিংসের একাদশেও নেই কোনো পরিবর্তন।
উল্লেখ্য, চেন্নাইকে হারাতে পারলে তৃতীয় দল হিসেবে দুয়ের অধিক শিরোপা জেতার গৌরব অর্জন করবে কলকাতা নাইট রাইডার্স। আর চেন্নাই আজকে জিততে পারলে নিজেদের চতুর্থ শিরোপা ঘরে তুলবে। আইপিএলের এবারের আসরে কলকাতা তৃতীয় হবে নাকি চেন্নাইয়ের চতুর্থ- ম্যাচ শেষেই সেটা বোঝা যাবে।
কলকাতা নাইট রাইডার্স একাদশ
ভেঙ্কাটেশ আইয়ার, শুবমান মিল, নিতিশ রানা, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগান, দিনেশ কার্তিক, সাকিব আল হাসান, সুনিল নারিন, শিবাম মাভি, বরুণ চক্রবর্তী এবং লকি ফার্গুসন।
চেন্নাই সুপার কিংস একাদশ
রুতুরাজ গাইকঁদ, ফাফ ডু প্লেসি, মঈন আলি, রবিন উথাপ্পা, আম্বাতি রাইডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, ডোয়াইন ব্রাভো, শার্দুল ঠাকুর, দীপক চাহার, জস হ্যাজলউড।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৫ অক্টোবর ২০২১ /এমএম





