Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার কে- এমন প্রশ্নের উত্তরে সবার আগে মুখে চলে আসে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির নাম। ফুটবলের জাদুগর খ্যাত এই ফুটবল তারকা সম্প্রতি স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনো ছেড়ে যোগ দিয়েছে ফরাসি ক্লাব পিএসজিতে। আর ছয়বারের ব্যালন ডি’অর জয়ীর আসার সঙ্গে সঙ্গে তার স্বার্থেই নিয়মও বদলে দিয়েছে ফ্রেঞ্চ লিগটি।

লিগের নিয়মে স্পষ্ট বলা আছে দলের ১, ১৬ ও ৩০ নম্বর জার্সি রাখতে হবে গোলরক্ষকদের জন্য। কিন্তু মেসি তো আর গোলরক্ষক নন। তাই নিজেদের নিয়মে শিথিলতা এনে তাকে ৩০ নম্বর জার্সি পরার অনুমতি দিয়েছে লিগ ওয়ান কর্তৃপক্ষ।

পিএসজিতে ১০ নম্বর জার্সি পড়ে খেলেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার। ফরাসি ক্লাবটিতে যোগ দেয়ার পর ১০ নম্বর জার্সি পড়েই খেলার কথা মেসির। এতে কোনো আপত্তি ছিল না নেইমারের। মেসি তার দলে যোগ দিলে ১০ নম্বর জার্সি ছেড়ে দিতে চেয়েছিলেন তিনি।

প্রথমে শোনা গিয়েছিল, পিএসজিতে হয়তো ১৯ নম্বর পরবেন জার্সি মেসি। শেষপর্যন্ত পিএসজিতে ৩০ নম্বর জার্সি নিয়েছেন মেসি। যা তার বার্সেলোনা ক্যারিয়ার শুরুর সময়ের জার্সি নম্বর। ২০০৩ সালে বার্সেলোনায় অভিষেকের সময় ৩০ নম্বর জার্সি পরেছিলেন মেসি। পরে ২০০৬ সালে বদলে পরেন ১৯ নম্বর জার্সি। আর তাই ১০ কিংবা ১৯ নম্বর নয়, নিজের পছন্দের ৩০ নম্বর জার্সি পড়ে খেলব্নে তিনি। এত আপত্তি না রেখে নিয়মটাই বদলে দিয়েছে ফ্রেঞ্চ লিগ ওয়ান কর্তৃপক্ষ।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১১ আগস্ট ২০২১ /এমএম


Array