Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ অস্ট্রেলিয়ার সঙ্গে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের চারটিতে জয় লাভ করে বাংলাদেশের সিরিজ জয়ে দেশের ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ বিশিষ্টজনেরা।পৃথক পৃথক অভিনন্দন বার্তায় তারা দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানান।

এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলসহ বিশিষ্ট ব্যক্তিরাও পৃথক বাণীতে টাইগারদের অভিনন্দন জানিয়েছেন। টাইগাররা সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে সর্বনিম্ন ৬২ রানে অলআউট করে ৬০ রানে জয়লাভ করে। এর আগে টাইগাররা ২৩ রান, পাঁচ উইকেট এবং ১০ রানে পর পর তিন ম্যাচ জিতে পাঁচ ম্যাচ সিরিজ নিজেদের করে নেয়। তবে চতুর্থ টি-২০ ম্যাচে তিন উইকেটে হেরে যায় রিয়াদের দল।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১০ আগস্ট ২০২১ /এমএম


Array