Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ স্লোভাকিয়াকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে নকআউট পর্বের আশা উজ্জ্বল করল সুইডেন।শুক্রবার সেন্ট পিটার্সবার্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে স্লোভাকিয়াকে ১-০ গোলে হারিয়ে নকআউট পর্বের আশা উজ্জ্বল করল সুইডিশরা।

খেলার ৭৭ মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন এমিল ফর্সবার্গ। স্বস্তির জয়ে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে ই গ্রুপের শীর্ষে উঠে এসেছে সুইডেন। আগের ম্যাচে তারা স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল।শুক্রবার পুরো ম্যাচে বলের দখলে স্লোভাকিয়া এগিয়ে থাকলেও একটি শটও তারা লক্ষ্যে রাখতে পারেনি।

অন্যদিকে সুইডেনের পাঁচ শটের চারটিই ছিল লক্ষ্যে। ২৩ জুন একই ভেন্যুতে গ্রুপপর্বের শেষ ম্যাচে পোল্যান্ডের মুখোমুখি হবে সুইডেন।এবারের ইউরোতে নিজেদের প্রথম ম্যাচে ফেভারিট পোল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সবাইকে চমকে দিয়েছিল স্লোভাকিয়া। আজ দ্বিতীয় ম্যাচে সুইডেনকে অনেকটা সময় আটকে রেখেও শেষ রক্ষা হলো না তাদের।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৮ জুন ২০২১ /এমএম


Array