Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় পাঠানো ভিডিওবার্তায় এ কথা বলেন তিনি। ভিডিও বার্তায় মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানান তিনি।

মানুষের ভাগ্য পরিবর্তনে সরকার কাজ করছে জানিয়ে শেখ হাসিনা বলেন, সবক্ষেত্রে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করাই বর্তমান সরকারের লক্ষ্য।সরকারপ্রধান বলেন, সকল ক্ষেত্রে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করতে চাই এবং জাতির পিতার আদর্শ নিয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ।এ সময় চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান বঙ্গবন্ধুকন্যা।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২২ মে ২০২১ /এমএম


Array