Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: করোনাভাইরাস ভারতে ভয়াবহ আকার ধারণ করেছে। করোনার কালো থাবা থেকে রেহাই পায়নি ভারতীয় জাতীয় ক্রিকেট দলের বোলিং অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনের পরিবার, আক্রান্ত হয়েছেন একাধিক সদস্য। সংকটময় এই সময়ে পরিবারের পাশে থাকতেই আইপিএল থেকে সরে দাঁড়লেন তিনি। রবিবার হায়দরাবাদের বিপক্ষে সুপার ওভারে রোমাঞ্চকর জয়ের পর এমন তথ্যই জানান দিল্লী ক্যাপিটালসের এই স্পিনার।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে অশ্বিন নিজের প্রোফাইলের নামও পরিবর্তন করেছেন তিনি। টুইটারে এখন আর নিজের নাম নয়, ‘স্টে হোম স্টে সেফ! টেক ইয়র ভ্যাক্সিন’নামে পরিচিত অশ্বিন। তার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দিল্লি ক্যাপিটালস।

গভীর রাতের দিকে টুইটারে তিনি লেখেনে, ‘আগামীকাল থেকে আইপিএল জগতে আমি থাকছি না। আমার পরিবার ও একাধিক কাছের মানুষ এই মুহূর্তে করোনার বিরুদ্ধে লড়াই করছেন। এমন কঠিন সময় তাঁদের পাশে থাকা নিজের কর্তব্য বলে মনে করি। যদি দেশে কোভিড অবস্থার উন্নতি ঘটে তবেই ফের আইপিএল জগতে ফিরে আসব। ধন্যবাদ দিল্লি ক্যাপিটালস।’

আসরের নিজেদের প্রথম তিন ম্যাচ মুম্বাইয়ে খেলেছে দিল্লি। এরপর দুই ম্যাচ খেলল চেন্নাইয়ে। এখানেই বসবাস অশ্বিনের পরিবারের। মঙ্গলবার দিল্লির পরের ম্যাচের ভেন্যু আহমেদাবাদ। তবে দলের সঙ্গে সেখানে যাবেন না অশ্বিন। বরং তামিল নাড়ুতেই থেকে যাবেন, চলে যাবেন পরিবারের কাছে।

এদিকে রবিবার ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল ছেড়ে গেছেন রাজস্থান রয়্যালসের অস্ট্রেলিয়ান পেসার অ্যান্ড্রু টাই। গত সপ্তাহে বায়ো বাবলের মানসিক অবসাদের কারণে দেশে ফিরে গেছেন রাজস্থানের ইংলিশ ব্যাটসম্যান লিয়াম লিভিংস্টোনও। আর ইনজুরির কারণে দিল্লী ক্যাপিটালসের মূল পেসার জোফরা আর্চারকেও পাচ্ছেন গত আসরের ফাইনালিস্টরা।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৬ এপ্রিল ২০২১ /এমএম

 


Array