Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: দেশের কোথাও কোথাও ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে গত কয়েকদিনের তুলনায় আজ সারাদেশে তাপমাত্রাও বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।মঙ্গলবার বেলা ১১টার দিকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এমনটাই জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে দেশের কিছু কিছু অঞ্চলে বৃষ্টি হলেও দিনের তাপমাত্রা বাড়তে পারে। কোথাও কোথাও দাবদাহ শুরু হতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৯ এপ্রিল ২০২১ /এমএম


Array