প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: করোনাভাইরাসের হাত থেকে রেহাই পেলেন না ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন রমেশ টেন্ডুলকার। করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এই টুইট বার্তার মাধ্যমে তিনি নিজেই নিশ্চিত করেছেন। আপাতত বাসাতেই অবস্থান করছেন ৪৭ বছর বয়সী এই ভদ্রলোক।
সদ্য শেষ হওয়া ওয়ার্ল্ড রোড সেফটি ক্রিকেট টুর্নামেন্টেই ভারতীয় ক্রিকেট দলের নেতৃত্ব দিয়েছেন শচীন। আর লিটন মাস্টারের নেতৃত্বে সফলতাও পেয়েছে স্বাগতিকরা। ঘরের মাঠে প্রথমবারের অনুষ্ঠিত ক্রিকেটীয় লেজেন্ডসদের এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে শচীনরাই। গ্রুপপর্বের শীর্ষে থাকা চার দলের মধ্যকার নিজ নিজ সেমিফাইনাল ম্যাচ জিতে ফাইনালের টিকেট নিশ্চিত করে ভারত এবং শ্রীলঙ্কার লেজেন্ডসরা। শিরোপা নির্ধারণী ম্যাচে লঙ্কানদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শচীন টেন্ডুলকার বাহিনী।
এরপর কেটেছে কয়েকদিন। আর আজ শোনা গেল শচীনের করোনা পজেটিভ আসার কথা। তিনি টুইটে লেখেন, ‘আমি পরীক্ষা করাচ্ছিলাম। নিজেকে করোনামুক্ত রাখতে সব রকম চেষ্টা করেছি। আজ করোনা আক্রান্ত আমি। কিছু উপসর্গ রয়েছে। বাড়িতেই নিভৃতবাসে রয়েছি। বাড়ির বাকিদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। চিকিৎসকদের পরামর্শ মেনে চলছি। সকল স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সকলে সাবধানে থাকুন।’
শচিন আরো বলেন, ‘এই সময় আমাকে যারা সাহায্য করছেন, সেই সব স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানাতে চাই। সেই সঙ্গে ধন্যবাদ জানাতে চাই সেই সব শুভাকাঙ্ক্ষীদের, যারা আমার এবং গোটা দেশের পাশে আছেন। সবাই ভালো থাকুন।৪৭ বছরের মাস্টার ব্লাস্টার এপ্রিলের ২৪ তারিখ ৪৮ বছরে পা দিতে চলেছেন। ভারতের হয়ে ১৯৮৯ সালে অভিষেক ঘটে সচিনের। শত শতরানের মালিক ২০১৩ সালে অবসর নেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। ২০১১ সালে বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৭ মার্চ ২০২১ /এমএম





