রাজবাড়ী প্রতিনিধি সিনান আহমেদ শুভ :: দেশের দক্ষিণ পশ্চিমঞ্চলের ২১ জেলার গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসাবে পরিচিত রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট সমস্যা নিরসনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার বিকালে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ফেরি ঘাট সমস্যা, নতুন ঘাট চালু, পুরো ঘাট এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা, ঘাট থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত রোড লাইট ও বাথরুম স্থাপন, টিকেট কাউন্টারে অতিরিক্ত টাকা নেয়া, নিদ্দিষ্ট পোশাকে চালক ও যাত্রীদের গাইড করা, লেন করে যানবাহন সিরিয়াল করা, রাস্তা থেকে দুরে বালুর ব্যবসা করা, গোয়ালন্দ হাইওয়ে থেকে ওয়েস্কেল (ওজন) পরিমাপের মেশিন স্থান্তরিত করা, ঘাট থেকে গোয়ালন্দ মোড় পর্যন্ত সড়ক প্রশস্তকরণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক দিলসাদ বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।এছাড়া পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার সহ অনেকে উপস্থিত ছিলেন।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২১ মার্চ ২০২১ /এমএম





