প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: করোনার হিংস্র থাবায় রেহাই পাচ্ছেন না কেউই। এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রিটিশ টেনিস তারকা অ্যান্ডি মারে। এ কারণে অনিশ্চিত অস্ট্রেলিয়ান ওপেন। গতকাল তার করোনা পজেটিভের খবর পাওয়া যায়।
করোনার জন্য এবারের অস্ট্রেলিয়ান ওপেন নির্ধারিত সময়ের থেকে তিন সপ্তাহ পরে শুরু হচ্ছে। তারপরও সব রকমের সুরক্ষা ব্যবস্থা নেয়া হয়েছে। খেলোয়াড়দের মেলবোর্নে যাওয়ার জন্য ১৫টি বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছে।
বিমানে ওঠার আগে প্রত্যেককে করোনা নেগেটিভ রিপোর্ট নিয়ে আসতে হবে। মেলবোর্নে পৌঁছানোর পর প্রত্যেকের আরও একবার কোভিড-১৯ পরীক্ষা হবে। সব পরীক্ষায় পাস করলে তবেই অনুশীলন শুরু করতে পারবেন খেলোয়াড়রা।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৫ জানুয়ারি ২০২১ /এমএম
Array





