Menu

রাজবাড়ী থেকে সিনান আহমেদ শুভ :: রাজবাড়ীর নবাগত পু‌লিশ সুপার এমএম শা‌কিলুজ্জামান ব‌লে‌ছেন,পেশাগত দ্বায়িত্ব পাল‌নের ক্ষে‌ত্রে সাংবা‌দিক ও পু‌লিশ উভয় পরস্পর পরস্পর‌কে সহ‌যো‌গিতা করলে জেলার সা‌র্বিক আইন শৃঙ্খলা পরি‌স্থিতি স্বাভা‌বিক থাক‌বে। তারপরও তি‌নি বৃদ্দমান প‌রি‌স্থিতি থে‌কে রাজবাড়ী‌কে আরো এ‌গি‌য়ে নেবার চেষ্টা কর‌বেন।

বৃহস্প‌তিবার বেলা সোয়া ১১ টার দি‌কে পু‌লিশ সুপা‌রের কার্যাল‌য়ে রাজবাড়ী‌ জেলার প্রিন্ট, ই‌লেকট্র‌নিক ও অনলাইন মি‌ডিয়ার সাংবা‌দিক‌দের সা‌থে এক মত‌বি‌নিময় সভায় জেলার নবাগত পু‌লিশ সুপার এমএম শা‌কিলুজ্জামান এসব কথা ব‌লেন।

তি‌নি ব‌লেন, মাদক বড় এক‌টি সমস্যা। ত‌বে মাদ‌কের ব্যাপা‌রে কোন ছাড় নেই। যা‌কে যে অবস্থায় পাওয়া যা‌বে তার বিরু‌দ্ধে সে ব্যবস্থা গ্রহন করা হ‌বে। কর্মজীব‌নে তি‌নি র্যাবসহ দুই বার শা‌ন্তি মিশ‌নে কাজ ক‌রে‌ছেন। সে জ্ঞা‌নের আ‌লো‌কে পর্যায়ক্র‌মে সবার সহ‌যো‌গিতা নি‌য়ে রাজবাড়ীর আইন শৃঙ্খলা প‌রি‌স্থি‌তি সর্ব‌চ্চো স্থা‌নে নি‌য়ে যা‌বেন এবং জেলাবাসী শা‌ন্তি‌তে থাক‌বে।

মত‌বি‌নিময় সভায় উপ‌স্থিত ছি‌লেন, রাজবাড়ীর নবাগত পু‌লিশ সুপার এমএম শা‌কিলুজ্জামান, অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার মোঃ ছালাহউ‌দ্দিন, রাজবাড়ী প্রেসক্লা‌বের সভাপ‌তি অ্যাডঃ খান মোঃ জহুরুল হক, সাধারন সম্পাদক খন্দকার আব্দুল ম‌তিন, যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর হো‌সেন সহ জেলা পু‌লি‌শের কর্মকর্তা এবং জেলার প্রিন্ট, ই‌লেকট্র‌নিক ও অনলাইন মি‌ডিয়ার সাংবা‌দিক‌রা।  উ‌ল্লেখ্য, চল‌তি মা‌সের ২৯ ডি‌সেম্বর রাজবাড়ীতে পু‌লিশ সুপার হিসা‌বে এমএম শা‌কিলুজ্জামান এ জেলায় যোগদান ক‌রেন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ৩১ ডিসেম্বর ২০২০/এমএম


Array