Menu

রাজবাড়ী প্র‌তি‌নি‌ধি সিনান আহমেদ শুভ :: রাজবাড়ী সদর উপ‌জেলায় প্রাকৃ‌তিক দূ‌র্যো‌গে ক্ষতিগ্রস্থ ৫০টি প‌রিবারের মাঝে শুক‌নো খাবার ও বি‌ভিন্ন সম‌য়ে অ‌গ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ‌ ৫টি প‌রিবা‌রের মা‌ঝে বিনামূ‌ল্যে এক বা‌ন্ডেল টিন ও নগদ ৩ হাজার ক‌রে টাকা দেয়া হয় । মঙ্গলবার বিকা‌লে ৪টার দি‌কে সদর উপ‌জেলা প্রশাসন ও উপ‌জেলা প‌রিষদের আ‌য়োজ‌নে প‌রিষদ মিলনায়ত‌নে এসব সামগ্রী বিতরণ করা হয়।

এতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাঈদুজ্জামান খান এর সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন, রাজবাড়ী-১ আস‌নের এম‌পি কাজী কেরামত আলী।

‌বি‌শেষ অ‌তি‌থি হিসাবে উপ‌স্থিত ছি‌লেন, সদর উপজেলা প‌রিষদ চেয়ারম্যান অ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস, ভাইস  চেয়ারম্যান রাকিবুল হাসান‌ পিয়াল, এম‌পি কন্যা কা‌নিজ ফা‌তেমা চৈ‌তি, বীর মুক্তিযোদ্ধা এসএম নওয়াব আলী প্রমূখ।এ সময় পাংশা উপ‌জেলা চেয়া‌রম্যান ফরিদ হাসাস ওদুদসহ সদর উপ‌জেলার বি‌ভিন্ন ইউ‌নিয়‌ন প‌রিষ‌দের চেয়ারম্যানরা উপ‌স্থিত ছি‌লেন।

বিতরণ অনুষ্ঠা‌নে উপজেলার প্রাকৃ‌তিক দূ‌র্যো‌গে ক্ষ‌তিগ্রস্থ ৫০টি প‌রিবার‌কে শুক‌নো খাবার, বি‌ভিন্ন সম‌য়ে অগ্নিকা‌ন্ডে ক্ষতিগ্রস্থ ৫টি প‌রিবারের মা‌ঝে বিনামূ‌ল্যে এক বা‌ন্ডেল ক‌রে টিন ও নগদ তিন হাজার ক‌রে টাকা দেয়া হয়।সহায়তা প্রদান শে‌ষে উপ‌জেলা‌ নির্বাহী কর্মকর্তার বাস ভব‌নের নির্মান কা‌জের ভি‌ত্তি প্রস্তর স্থাপন ক‌রেন অ‌তি‌থিরা।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৫ ডিসেম্বর ২০২০/এমএম


Array