রাজবাড়ী প্রতিনিধি সিনান আহমেদ শুভ :: ধান চাল ক্রয় কমিটিতে জেলা উপজেলা পর্যায়ের কৃষক সংগঠনের প্রতিনিধি সম্পৃক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন রাজবাড়ী জেলা কৃষকলীগ।মঙ্গলবার দুপুরে এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পন করা হয়।
এরআগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আবু বক্কর খানের নের্তৃত্বে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়, প্রেসক্লাব ও জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান করেন জেলা কৃষকলীগের নেতাকর্মীরা।
এতে উপিস্থিত ছিলেন, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আবু বক্কর খান, সহ-সভাপতি নুরুজ্জামান বিশ্বাস, প্রচার সম্পাদক ওয়াসিম কুমার বিশ্বাস, সদর উপজেলার কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক রাজু আহম্মেদ, সদস্য সচিব আলাউদ্দিন আলাল, পৌর সভা কৃষকলীগের আহ্বায়ক শহিদুল ইসলাম তিতু প্রমূখ।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/২৫ নভেম্বের ২০২০/এমএম





