Menu

রাজবাড়ী থেকে সিনান আহমেদ শুভ :: কালজ্বয়ী উপন্যাস “বিষাদ সিন্ধু”র রচয়িতা মুসলিম সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৩তম জন্মবা‌র্ষিকী উপল‌ক্ষে রাজবাড়ী বা‌লিয়াকা‌ন্দির পদমদীতে মীরের সমা‌ধিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়ে‌ছে।

শুক্রবার সকাল ১০ টার দিকে জেলা প্রশাসন, বাংলা একাডেমীসহ বি‌ভিন্ন সামা‌জিক সাংস্কৃ‌তিক সংগঠন মীর মশাররফ হো‌সেন স্মৃ‌তি কে‌ন্দ্রে মীরের সমা‌ধি‌তে ফু‌লের শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নি‌বেদন শেষে দোয়া মোনাজাত করা হয় এবং মী‌রের স্মৃ‌তি কে‌ন্দ্রের লাই‌ব্রেরী, সংগ্রহশাল‌সহ বি‌ভিন্নস্থান প‌রিদর্শন ক‌রে‌ন জেলা ও উপ‌জেলা প্রশাস‌নের কর্মকর্তারা।

এ‌তে উপ‌স্থিত ছি‌লেন, অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক সা‌রোয়ার অাহ‌ম্মেদ সা‌লেহীন, উপ‌জেলা প‌রিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্রের দায়িত্বরত বাংলা একাডেমির প্রোগ্রাম অফিসার শেখ ফয়সল আমিন প্রমূখ।

উ‌ল্লেখ্য, মীর মশাররফ হোসেন ১৮৪৭ সালের (১৩ নভেম্বর) এই দিনে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা লাহিনীপাড়া গ্রামের মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। এছাড়া তিনি ১৯১১ সালের ১৯ ডিসেম্বর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে মারা যান এবং পড়ে সেখানেই তাকে সমাহিত করা হয়।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৩  নভেম্বের ২০২০/এমএম


Array