Menu

রাজবাড়ী প্র‌তি‌নিধি সিনান আহমেদ শুভ  ::  কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠ‌নিক সম্পাদক নূূ‌ূ‌রে আলম সিদ্দিকী হক সহ স্থানীয় আওয়ামী লীগ নেতা‌দের বিরু‌দ্ধে বা‌নোয়াট ও মিথ্যা অপপ্রচা‌রের প্র‌তিবা‌দে রাজবাড়ীর কালুখালী  তে বি‌ক্ষোভ সমা‌বেশ অনুষ্ঠিত হ‌য়ে‌ছে।

বৃহস্প‌তিবার বিকা‌লে কালুখালী উপ‌জেলা স্থানীয় আওয়ামী লীগ ও সহ‌যোগী সংগঠ‌নের আয়োজ‌নে বঙ্গবন্ধু চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনু‌ষ্ঠিত হয়। এ সময় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে বক্তব্য রা‌খেন, কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠ‌নিক সম্পাদক নূূ‌ূ‌রে আলম সিদ্দিকী হক।

অন্যান্যের ম‌ধ্যে বক্তব্য রা‌খেন, জেলা কৃষক লী‌গের সাধারন সম্পাদক আবু বক্কর খান, পাংশা উপ‌জেলা সাবেক ভাইচ চেয়ারম্যান মোস্তফা মুন্সি হেনা, কালুখালী উপ‌জেলা প‌রিষদ ভাইস চেয়ারম্যান শেখ এনা‌য়েত হোসেন, পাংশা উপ‌জেলা আওয়ামী লী‌গের সা‌বেক সাংগঠ‌নিক নজরুল ইসলাম প্রমূখ। সমাবেশ শে‌ষে কালুখালী উপ‌জেলা ও থানা রো‌ডে বি‌ক্ষোভ মি‌ছিল করেন নেতাকর্মীরা।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৩  নভেম্বের ২০২০/এমএম

 


Array