রাজবাড়ী থেকে সিনান আহমেদ শুভ :: রাজবাড়ীতে নানা আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার বেলা ১১ টার দিকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রাঙ্গনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
পড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নেতাকর্মীরা।
এ সময় দিবসটির গুরুত্ব তুলে ধরে জেলা যু্বলীগের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহ মোঃ জাহাঙ্গীর জলিল, সদর যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান শরীফ, সাধারন সম্পাদক মোঃ শওকত হাসান, পৌর যুবলীগের সভাপতি সাফায়েত আলী, সাধারন সম্পাদক রাশেদ আহম্মেদ হিরো।
এছাড়া জেলা যুবলীগের সকল অঙ্গ সংগঠন ও সাবেক জেলা ছাত্রলীগ নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত এবং কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
বক্তারা বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী যুবলীগকে আরও শক্তিশালী করতে হবে। দলে নের্তৃত্বের জন্য প্রতিযোগীতা থাকবে, কিন্তু সেটা যেন বিবেধ তৈরি না করে। এক হয়ে কাজ করলে দল অনেক সু-সংগঠিত থাকে। রাজবাড়ীতে যুবলীগের কোন দূর্নাম নেই। সামনে আরও কঠিন সময় আসবে। তাই কাধে কাধ মিলিয়ে আমাদের সবাইকে থাকতে হবে।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১১ নভেম্বের ২০২০/এমএম






