রাজবাড়ী থেকে সিনান আহমেদ শুভ :: কৃষি পুনর্বাসন কর্মসূচি ২০২০-২১ এর আওতায় রাজবাড়ীতে বন্যা ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ ১৬শ ২৫ জন কৃষকের বিনামূল্যে রবি মৌসুমের বিভিন্ন ধরনের ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা মিলনায়তনে রবি মৌসুমের গম, সরিষা, সূর্যমূখী, চিনাবাদাম, মসুর, খেসারী, টমেটো ও মরিচ ফসলের জন্য বীজ ও সার বিতরণ করা হয়।
এতে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক দিলসাদ বেগম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস, ভাইস চেয়ারম্যান রাকিবুল হাসান পিয়াল, কৃষক প্রতিনিধি রমজান আলী খান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ মতিউর রহমান প্রমূখ।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ বাহাউদ্দিন সেক। সভা সঞ্চালনা করেন, সদর উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার আবু মুসা।
এ সময় রাজবাড়ী সদর উপজেলার ১৬শ ২৫ জন কৃষককে বিনামূলে রবি মৌসুমের গম, সরিষা, সূর্যমূখী, চিনাবাদাম, মসুর, খেসারী, টমেটো ও মরিচ ফসলের মধ্যে গম ২৫০ জন, সরিষা ৩শ জন, সূর্যমূখী ১৫০ জন, চিনাবাদাম ১২৫ জন, মসুর ১৫০ জন, খেসারী ১৫০ জন, টমেটো ১৫০ জন ও মরিচ ৩৫০ জনকে বীজ ও সার দেয়া হয়।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১০ নভেম্বের ২০২০/এমএম






