Menu

রাজবাড়ী থেকে সিনান আহমেদ শুভ :: রাজবাড়ীতে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলী‌গ রাজবাড়ী জেলা শাখার কর্মী সম্মেলন অনু‌ষ্ঠিত হয়েছে।শ‌নিবার বিকালে পৌর ইং‌লিশ মার্কেটের তৃতীয় তলায় এ কর্মী সম্মেলন অনু‌ষ্ঠিত হয়।

এতে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলী‌গ রাজবাড়ী জেলা শাখার সভাপ‌তি শেখ মোঃ ফ‌রিদ আলী মোল্লার সভাপ‌তিত্বে প্রধান অ‌তি‌থি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপ‌তি ও জেলা প‌রিষদ চেয়‌ারম্যান ফ‌কির আব্দুল জব্বার।

প্রধান বক্তা হি‌সাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী মু‌ক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপ‌তি এ্যাডভোকেট আসাদুজ্জামান দূর্জয়।‌বিশেষ অ‌তি‌থি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী মু‌ক্তিযোদ্ধা প্রজন্মলীগের প্রে‌সি‌ডিয়াম সদস্য মিসেস উ‌র্মি জামান।

অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী মু‌ক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাংগঠ‌নিক সম্পাদক ডাঃ নাদিম হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক গোলাম মোস্তফা চৌধুরী রন্টু, কার্যকরী সদস্য শামীমা আক্তার মুনমুন, শিমুল আলী মোল্লা, ফ‌রিদপুর শাখার সভাপ‌তি কামরুল ইসলাম বাবলু, রাজবাড়ী শাখার সি‌নিয়র সহ-সভাপতি মহ‌সিন মৃধা, সদ‌র উপজেলা শাখার সভাপতি রা‌কিবুল ইসলাম শা‌কিল, পৌর সভাপ‌তি মহম্মদ আলী খোকন প্রমূখ। কর্মীসভা সঞ্চালনা ক‌রেন, আওয়ামী মুক্তি‌যোদ্ধা প্রজন্মলী‌গ রাজবাড়ী জেলা শাখার সাধারন সম্পাদক আনোয়ার হোসেন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/৩১ অক্টোবর ২০২০/এমএম


Array