সিনান আহমেদ শুভ, রাজবাড়ী থেকে :: আসন্ন রাজবাড়ী পৌরসভা নির্বাচনে আবারও মেয়র প্রার্থী হবার প্রত্যাশা ব্যাক্ত করেছেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান মেয়র মহম্মদ আলী চৌধুরী এবং তিনি দলীয় মনোনয়ন পাবেন বলেও আশাবাদী।
বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা শহরের খোরশেদ আলী চৌধুরী টাওয়ারে আসন্ন পৌর নির্বাচনে উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এ প্রত্যাশা ব্যাক্ত করেন।
মহম্মদ আলী চৌধুরী বলেন, তিনি দীর্ঘ দিন আওয়ামী রাজনীতির সাথে জরিত। দলের সুখ ও দুখের সময়ে তিনি দলের সাথে ছিলেন। তিনি চার বার পৌর নির্বাচনে অংশে নিয়ে দুই বার বিপুল ভোটে জয়লাভ করেছেন।
বর্তমান তিনি রাজবাড়ী পৌরসভার মেয়র। কিছুদিন আগে তিনি অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছিলেন, সে সময় একটি পক্ষ আসন্ন পৌর নির্বাচনে কেন্দ্র করে অপপ্রচার চালিয়েছে। তিনি অসুস্থ, তাই এবার প্রার্থী হবেন না।
আসলে তিনি এখন সম্পুর্ণ সুস্থ্য এবং আসন্ন রাজবাড়ী পৌরসভা নির্বাচনে তিনি আবারও মেয়র প্রার্থী হবেন এবং দলীয় মনোনয়নও পাবেন।
তিনি মেয়র থাকাকালীন রাজবাড়ী পৌরসভার অনেক উন্নয়ন হয়েছে এবং তিনি কোন চাদাবাজী, টেন্ডাবাজী, দখলদারীত্ব করেন নাই। তার আল্লাহর ওপর ভরসা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওপর আস্থা আছে। সে বিশ্বাসে তিনি মনে করেন দলীয় মনোনয়ন তিনিই পাবেন।
তিনি আরও বলেন, দলের মধ্যে পদ পদবীর লাড়াই থাকবে। সে দিক দিয়ে আগামী জেলা কাউন্সিলে তিনি জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদকের পদ প্রত্যাশী।
এ সময় মহম্মদ আলী চৌধুরীর সমর্থক ও কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২১ অক্টোবর ২০২০/এমএম





