Menu

সিনান আহেমদ শুভ, রাজবাড়ী :: পুলিশের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ রাজবাড়ীতেও ধর্ষন, নারী ও শিশু নির্যাতন বিরোধী সচেতনামূলক এক সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

জেলা পুলিশের উদ্যোগে সকালে রাজবাড়ীর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে ১ নম্বর বিট কার্যালয় চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

পুলিশ ইনসপেক্টর তৈফিক আজমের সভাপতিত্বে এ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর কমিশনার এএফএম শাহজাহান, সাইফুদ্দিন আহমেদ সুজন, ফারজানা আলম ডেইজি প্রমুখ।

সমাবেশে সমাজের বিভিন্ন স্তরের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ ছাড়াও রাজবাড়ী জেলার ৩টি পৌরসভাসহ ৪৫টি পুলিশ বিটে অনুরুপ কর্মসূচি পালিত হয়।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৭ অক্টোবর ২০২০/এমএম


Array