Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: বিশ্ব ক্ষুধা সূচকে ১৩ ধাপ উন্নতি করেছে বাংলাদেশ। চলতি বছরে ‘গ্লোবাল হাঙ্গার ইনডেক্সে (জিএইচআই)’ বিশ্বের ১০৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৭৫তম। গতবছর ১১৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ৮৮তম।শুক্রবার (১৬ অক্টোবর) ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইন্সটিটিউট এই ফলাফল প্রকাশ করে।

এ বছরের ‘বিশ্ব ক্ষুধা সূচকে’ সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে ইউরোপের দেশ বেলারুশ। আর সবশেষ অবস্থানে রয়েছে আফ্রিকার চাদ।সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে শ্রীলংকা। আর সবচেয়ে পিছিয়ে আছে আফগানিস্তান। বাংলাদেশ এখনো নেপাল ও শ্রীলংকার চেয়ে পিছিয়ে আছে। তবে ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের চেয়ে এগিয়ে আছে।

বাংলাদেশের মোট স্কোর এ বছর ২০.৪। যা গত বছর (২০১৯) ছিলো ২৫.৮ এবং ২০১৮ সালে ছিলো ২৬.১।যে চারটি মাপকাঠিতে ‘বিশ্ব ক্ষুধা সূচক’ তৈরি করা হয় সেগুলো হচ্ছে- অপুষ্টির হার, ৫ বছরের কম বয়সীদের মধ্যে উচ্চতার তুলনায় কম ওজনের শিশুর হার, ৫ বছরের কম বয়সীদের মধ্যে কম উচ্চতার শিশুর হার, ৫ বছরের কম বয়সী শিশুমৃত্যুর হার। বাংলাদেশ এ চারটি মাপকাঠিতেই গতবারের তুলনায় এগিয়েছে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৬ অক্টোবর ২০২০/এমএম


Array