রাজবাড়ী প্রতিনিধি,সিনান আহমেদ শুভ :: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটের অদুরের পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির ১টি ইলিশ, ১টি পাঙ্গাস ও ১টি রুই মাছ ।বুধবার (৭ সেপ্টেম্বর) ভোর রাত থেকে সকাল পর্যন্ত পৃথক ৩জন জেলের জালে এ মাছ ৩টি ধরা পড়ে।এ সময় মাছ গুলো ওজন করে দেখা যায় ইলিশ ২ কেজি ৩শ গ্রাম, পাঙ্গাস ২৩ কেজি ও রুই ১০ কেজি।
পরে সকালে মাছ গুলো দৌলতদিয়া ঘাটের আনোয়ার খাঁনের আড়তে থেকে নিলামে স্থানীয় মৎস্য ব্যবসায়ী মোঃ চান্দু মোল্লা ইলিশটি ১৫শ টাকা কেজি দরে কিনে ১৭৫০ টাকা কেজি দরে মোট ৪ হাজার ও রুইটি ১৯শ টাকা কেজি দরে কিনে ২ হাজার টাকা কেজিতে মোট ২০ হাজার টাকায় ঢাকার ব্যবসায়ীদের কাছে বিক্রি করেছেন। এছাড়া পাঙ্গাসটি ১৪শ টাকা কেজি দরে ৩২ হাজার ২শ টাকায় কিনেছেন, যা এখনও বিক্রি হয়নি।
এ সময় বড় আকৃতির মাছ গুলো দেখতে আড়ত এলাকায় ভিড় করেন উৎসুক জনগণ। এছাড়া ৩ হাজার ৪৫০ টাকায় কিনে ৪ হাজার টাকায় ইলিশ ও ১৯ হাজার টাকায় কিনে ২০ হাজার টাকায় রুই মাছটি ঢাকার ব্যবসায়ীদের কাছে বিক্রি করেছেন।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৭ অক্টোবর ২০২০/এমএম







