প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।আজ মঙ্গলবার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। গতকাল সোমবার সারাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল টেকনাফে ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৬ অক্টোবর ২০২০/এমএম
Array





