রাজবাড়ী প্রতিনিধি :: রাজবাড়ীর গোয়ালন্দে জাতির জনক বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সম্বলিত ছবি স্থানীয় সাংসদ কাজী কেরামত আলীকে জেলার সভাপতি হিসেবে দেখতে চাই টাঙানো নেতাকর্মীদের ফেস্টুন ও ব্যানার ছিড়ে ফেলার বিচার ও অপপ্রচার প্রতিবাদে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে গোয়ালন্দ ঘাট রেলওয়ে স্টেশন সংলগ্ন আনসার ক্যাম্পে উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ সংগঠন বিচার ও প্রতিবাদ এবং উপজেলা দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সহ অঙ্গ সংগঠন অপপ্রচারের প্রতিবাদে এ সাংবাদিক সম্মেলন করে।
এ সময় উভয় পক্ষই ফেস্টুন ও ব্যানার ছিড়ে ফেলার প্রতিবাদ ও অপপ্রচারের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং ঘটনার সাথে জরিতদের চিহিৃত করে বিচারের দাবী করেন। তবে উপজেলা আওয়ামী লীগের দাবী একটি পক্ষ রাজনৈতিক পরিস্থিত উত্তপ্ত করতে এ অপপ্রচার চালাচ্ছে।এছাড়া ফেস্টুন ছেড়ার ঘটনায় যুবলীগ গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেছে।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিপ্লব ঘোষ। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামীলীগে, যুবলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জানাগেছে, ১০ সেপ্টেম্বর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া-খুলনা মহাসড়কের বিভিন্নস্থানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি যুক্ত করে স্থানীয় সাংসদ কাজী কেরামত আলী কে জেলা আওয়ামীলীগের সভাপতি হিসাবে দেখতে চাই শিরোনাম করে টাঙানো ফেস্টুন ও ব্যানার ১৪ সেপ্টেম্বর রাতে ছিড়ে ফেলে একদল দূর্বৃত্ত। ফেস্টুন ছেড়ার প্রতিবাদ জানিয়ে বিচার এবং ছেড়ার অপপ্রচারের প্রতিবাদে আজ উপজেলা আওয়ামীলীগ ও যুবলীগ পাল্টাপাল্টি সাংবাদিক সম্মেলন করেন।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৭ সেপ্টেম্বর ২০২০/এমএম






