সিনান আহমেদ শুভ, রাজবাড়ী থেকে :: আজ রাজবাড়ীতে অসহায় দরিদ্র বন্যার্ত ও করোনায় ক্ষতিগ্রস্থ ২শত ৫০টি পরিবারের মধ্যে ত্রান হিসাবে চাল, ডাল ,তেল, আটা বিতরন করা হয়েছে।
স্বপ্নের রাজবাড়ী ও মানবতার কল্যান ফাউন্ডেশন নামে ২টি স্বেচ্ছা সেবী সংগঠনের পক্ষ থেকে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী আজ সকালে রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজ চত্বরে এসব ত্রান বিতরন করেন।
এসময় রাজবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান,নির্বাহী কর্মকর্তা এবং সেচ্ছাসেবক সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১২ সেপ্টেম্বর ২০২০/এমএম
Array





