Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: করোনা আক্রান্তে হয়ে মৃত্যবরণ করলেন বাংলাদেশ দলের অলরাউন্ডার ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের বাবা মহিউদ্দিন খন্দকার। করোনা আক্রান্ত হয়ে আগে থেকেই হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। লাইফ সাপোর্টে থাকা অবস্থায়ই গতকাল (১৮ আগস্ট) রাত ৮টার দিকে মৃত্যবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

চলমান করোনা ভাইরাসের আঁচ লেগেছে অলরাউন্ডার মোশাররফ রুবেলের পরিবারে। প্রাণঘাতী এই ভাইরাসে নিজেই আক্রান্ত হয়েছেন তিনি। তবে মোশাররফ রুবেলের আগে তার বাবাই প্রথমে করোনা আক্রান্ত হয়েছিলেন। এরপর সংক্রমিত হন তিনি।

পরিস্থিতি অবনতি হওয়ার কারণে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ছিলেন ‍রুবেলের বাবা। সেখানে দীর্ঘদিন চিকিৎসার পরও করোনার সাথে পেরে উঠলেন না ৭৫ বছর বয়সী মহিউদ্দিন।মোশাররফ রুবেলের বাবার মৃত্যখবর নিশ্চিত করে শোক জানিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

কিছুদিন আগে (৯ আগস্ট) নিজের পরিবারের সার্বিক অবস্থা জানিয়ে মোশাররফ রুবেল বলেছিলেন, ‘আমি করোনা পজিটিভ হয়েছি। আমার বাবাও করোনা পজিটিভ হয়ে সিএমএইচের আইসিইউতে রয়েছেন। ৫-৬দিন হল তিনি ভর্তি আছেন। এখন আগের চেয়ে কিছুটা ভালো। ভালো বলতে আগের চাইতে স্থিতিশীল। আরও ২-৩ দিন গেলে বোঝা যাবে। এখনো অক্সিজেন সাপোর্ট লাগছে। কয়েকদিন আগে স্যালাইন দিয়েছিল, এখন নল দিয়ে তরল খাবার দিচ্ছে। কথা বলতে পারছেন।’

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৯ আগস্ট ২০২০/এমএম


Array