বাংলানিউজসিএ ডেস্ক :: প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মো. ফসিউল্লাহ। বর্তমানে তিনি নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম আল হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আকরাম আল হোসেন জানান, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ করোনা পজিটিভ হয়ে বাসায় চিকিৎসাধীন রয়েছেন। আমরা তার আশু সুস্থতা কামনা করছি।
এদিকে সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত প্রাথমিক শিক্ষা অধিদফতরের ৬৫৮ কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থী আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১৬ জন মারা গেছেন। আক্রান্তদের মধ্যে শিক্ষক ৫০৪, কর্মকর্তা ৮৪, কর্মচারী ৪৮ এবং ২২ শিক্ষার্থী রয়েছেন।
বাংলানিউজসিএ/ঢাকা/ ০৭ আগস্ট ২০২০/ এমএম





