জুলফিকার আলী, রাজবাড়ী :: রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল বিশ্বাস করোনায় আক্রান্ত। দেশের দুঃসময়ে, করোনা সংকট মোকাবেলায়, রাজবাড়ী-২ আসনের জনগনের জন্য মানবিক সাহায্য সহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কার্যক্রমে আশিক মাহমুদ মিতুলের অন্যতম সহযোদ্ধা হিসাবে, তিনটি উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে বেড়ানো মানুষটি, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্মআহবায়ক মোঃ জালাল উদ্দিন বিশ্বাস এবং তার সহধর্মীনি করোনায় আক্রান্ত হয়েছেন গত বৃহস্পতিবার।
এই সংবাদে পাংশাবাসী দারুনভাবে মর্মাহত। পাংশা উপজেলা পরিষদের প্রতিটি কর্মকান্ডে এই করোনাকালীন সময়ে নিজের জীবনের প্রতি, পরিবারের প্রতি কোন রকম সহানুভূতি না দেখিয়ে তিনি ছুটে বেড়িয়েছেন করোনায় কর্মহীন মানুষের খাদ্যসেবা, স্বাস্থ্যসেবা সহ সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে। রাজবাড়ী- ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের সুযোগ্য পুত্র, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আশিক মাহমুদ মিতুলের ঘনিষ্ট সহচর হিসেবে এই দীর্ঘ চারটি মাস একসঙ্গে করোনা মোকাবিলায় মানবসেবায় নিজেদেরকে নিয়োজিত রেখেছিল।
আজ একজন জালাল বিশ্বাস ১৪ দিনের আইসোলেশনে আটকে গেলেন। আশিক মাহমুদ মিতুল ছুটে গেলেন জালাল বিশ্বাসের বাড়ী। সার্বিক ব্যবস্থা নিশ্চিত করে তিনি র্নিঘুম রাত কাটাচ্ছেন।
বাংলানিউজসিএ/ঢাকা/ ১১ জুলাই ২০২০/এমএম





