Menu

জুলফিকার আলী, রাজবাড়ী :: রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকীর বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্ধোধন, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের সদস্য ও আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে মঙ্গলবার মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বোয়ালিয়া ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপির সুযোগ্য পুত্র জেলা আওয়ামীলীগের সদস্য আশিক মাহমুদ মিতুল। আশিক মাহমুদ মিতুল বলেন, রাজবাড়ী- ২ আসনের দুই একটি ইউনিয়নে অপরাধ প্রবণতা বেড়েছে। এসকল অপরাধ দমনে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীদের এখনই সেচ্চার হওয়া দরকার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ছাত্রলীগ, যুবলীগ ও বাংলাদেশ আওয়ামীলীগের সহযোগি সংঘঠনের সকল সদস্য আজ থেকেই সক্রিয় থাকবেন বলে আমি আশা করি। কোনরকম সহযোগিতার প্রয়োজন হলে, দিকনির্দেশনার দরকার মনে করলে আমাকে বলবেন আমি সবসময় প্রস্তুত আছি। বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে তিনি বৃক্ষরোপণ করেন। কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলীউজ্জামান চৌধুরী টিটো, কালুখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কালিকাপুর ইউপি চেয়ারম্যান মোঃ আতিউর রহমান নবাব, বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান মোছাঃ হালিমা বেগম, বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ, পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিদুল ইসলাম মারুফ, বোয়ালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সোহাগ পারভেজ সহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যগণ, আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলানিউজসিএ/ঢাকা/০৯ জুলাই ২০২০/এমএম


Array