জুলফিকার আলী, রাজবাড়ী :: গত মঙ্গলবার ৭ জুলাই করোনা ভাইরাস থেকে সুস্থ্য হয়ে কর্মস্থলে যোগদান করেছেন রাজবাড়ী জেলার কালুখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান। থানা কম্পাউন্ডে তিনি প্রবেশ করলে কালুখালী থানার সকল অফিসার ও ফোর্স তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান বলেন, আমি করোনায় আক্রান্ত হওয়ার পর রাজবাড়ী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মিজানুর রহমান পিপিএম (বার) স্যার সহ উর্দ্ধতন কর্তৃপক্ষ এবং কালুখালীবাসীর বিভিন্ন শ্রেণী পেশার জনগণ আমার ও পরিবারের খোজ-খবর নিয়েছেন। এসময় আমার পাশে দাঁড়ানোর জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। করোনা কালে উন্নত পুলিশিং সেবা নিয়ে কালূখালী থানা পুলিশ সাধারণ মানুষের পাশে ছিল। বর্তমান ও ভবিষ্যতেও আরো জোড়ালো ভাবে থাকবে ইনশাআল্লাহ।
কালুখালী থানার ওসি সুস্থ্য হয়ে যোগদান করায় অভিনন্দন ও সুস্থতা কামনা করেছেন কালুখালী উপজেলার প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী, সাধারণ সম্পাদক উরমান মন্ডল সহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।
এ ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও তাকে অভিনন্দন ও ফুলের শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে কালুখালীর একমাত্র বেসরকারি হাসপাতাল সালেহা সামাদ এর পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন ওসি সাহেবকে আন্তরিক শুভেচ্ছা ও দীর্ঘায়ু কামনা করেছেন।
বাংলানিউজসিএ/ঢাকা/ ০৭ জুলাই ২০২০ /এমএম





