জুলফিকার আলী, রাজবাড়ী :: রাজবাড়ীর পাংশা-দুর্গাতলা-বাহাদুরপুর কালীতলা সড়কের চন্দনা নদীর উপরে প্রায় ৫০ ফুট দৈর্ঘ্যে ব্রিজ ভেঙ্গে প্রায় ১ বছর যাবৎ জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। এতে করে উপজেলার ৩টি ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে। এলাকাবাসীর দাবিতে ব্রিজটি সংস্কারে এগিয়ে এসেছেন রাজবাড়ীজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আশিক মাহমুদ মিতুল। তিনি রাজবাড়ী- ২আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিমের পুত্র।
এমপি পুত্র আশিক মাহমুদ মিতুল হাকিমের নিজস্ব অর্থায়নে প্রায় ৭ লক্ষাধিক টাকা ব্যয়ে প্রায় ৫০ ফুট দৈর্ঘের ব্রিজটি বর্তমানে সংস্কারের শেষ পর্যায়ে। জানা গেছে, ব্রিজের দু’পাশের রেলিং ভেঙ্গে যানবাহনসহ জনসাধারণের চলাচল মারাত্মকমৃত্যু ঝুঁকিপূর্ণ। মৃত্যুঝুঁকি নিয়ে কেউ কেউ মোটরসাইকেল, বাইসাইকেল নিয়ে যাতায়াত করছেন। ব্রিজ ভাঙায় পাংশা উপজেলার হাবাসপুর, বাহাদুরপুর ও যশাই ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ উপজেলা শহরের সাথে যোগাযোগসহ সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
উপজেলার ৩টি ইউনিয়নের জনগণ করোনাকালীন সময়ে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি চিকিৎসা সেবা থেকে বঞ্চিতহচ্ছে। রাজবাড়ী জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মিতুল হাকিমের উদ্যোগে ব্রিজটির সংস্কার কাজ চলছে। পাংশা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কামাল-আল-মামুন, মো. আতিয়ার রহমান, আজগর আলী, হাসানসহ এলাকাবাসী বলেছেন, দীর্ঘ ১ বছর যাবৎ ব্রিজটি ভেঙে যাওয়ায় সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন হওয়ায় এলাকাবাসীর চরম দুর্ভোগের কারণে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আশিক মাহমুদ মিতুল হাকিমের কাছে গিয়েছিলাম।
তিনিই আমাদের এ ব্রিজটি সংস্কার করে দিচ্ছেন। রাজবাড়ী জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আশিক মাহমুদ মিতুল হাকিম বলেন, পাংশার ভিড়ুমণ্ডলের ঘাটের ব্রিজটির মাঝখান থেকে ভেঙ্গে যাওয়ার কারণে ৩টি ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ আমাদের উপজেলা সদর ও উপজেলা হাসপাতালে সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিলো।
আমার পিতা রাজবাড়ী- ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিমের দিক নির্দেশনায় ও পরামর্শে এবং এলাকাবাসীর দাবিতেই ব্রিজটির সংস্কার কাজ হাতে নিয়েছি। ব্রিজ সংস্কারের কাজ চলছে। এ সপ্তাহের মধ্যেই ব্রিজটি দিয়ে যানবাহনসহ এলাকাবাসী যাতাযাত শুরু
করতে পারবেন ইনশাআল্লাহ।
বাংলানিউজসিএ/ঢাকা/ ০৬ জুলাই ২০২০ /এমএম





