সিনান আহমেদ শুভ, রাজবাড়ী প্রতিনিধি :: রাজবাড়ীতে হু হু করে বাড়ছে করোনা রোগির সংখ্যা। গত ২৪ ঘন্টায় জেলা স্বাস্থ্য বিভাগের হাতে আসা নমুনার বিপোর্টে দেখাগেছে নতুন করে ৯৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে আজ বুধবার পর্যন্ত রাজবাড়ী জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্য দাঁড়িয়েছে ৩১৯ জন।
রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম জানান, গত ১৭ জুন থেকে ২১ জুন পর্যন্ত পাঠানো ৪০৩ টি নমুনার রিপোর্ট তিনি হাতে পেয়েছেন। যার মধ্যে করোনা পজেটিভ ৯৮ জন। আক্রান্তদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ৮০ জন, বালিয়াকান্দি উপজেলায় ২ জন, পাংশা উপজেলায় ৪ জন, কালুখালী উপজেলায় ৯ জন ও গোয়ালন্দ উপজেলায় ৩ জন। এ পর্যন্ত রাজবাড়ীতে জেলা মোট করোনা রোগি শনাক্ত হয়েছে ৩১৯ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৭৮ জন এবং মারা গেছেন ২ জন।
তিনি আরো বলেন, গত কয়েকদিনের প্রাপ্ত রিপোর্টে পজিটিভ রোগীদের ঠিকানা উল্লেখ না থাকায় রোগীদের বাড়ী কোন এলাকায় তা তারা উল্লেখ করতে সম্ভব হচ্ছে না। তবে তারা মোবাইল নাম্বারের মাধ্যমে তাদের ঠিকানা শনাক্ত করার চেষ্টা করছেন। রাজবাড়ী জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আগামীকাল বৃহস্পতিবার জেলা করোনা প্রতিরোধ কমিটির সাথে আলোচনা পরবর্তী করণীয় ঠিক করবেন।
বাংলানিউজসিএ/ঢাকা/ ২৪ জুন ২০২০ /এমএম





